ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

গজারিয়ায় কবরস্থান থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  6:39 PM

news image

মুন্সীগঞ্জের গজারিয়ায় কবরস্থান থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মুদারকান্দি ও আড়ালিয়া কেন্দ্রীয় কবরস্থানে বুধবার রাতে মারা যাওয়া এক নারীর জন্য কবর খুঁড়তে যায় কয়েকজন। এসময় কবরস্থানের দক্ষিণ পাশে ওযু খানায় তরুণীর মরদেহ দেখতে পায়। কাপড় চোপড় ও শারীরিক অবস্থা দেখে মনে হয়েছে তাকে ধর্ষণ করে তারপর হত্যা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা জুযেল দেওয়ান বলেন, প্রথমে আমরা মরদেহটি দেখি। সামগ্রিক অবস্থা দেখে যেটি মনে হয়েছে বুধবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে এখানে নিয়ে আসা হয়। তারপর এক বা একাধিক ব্যক্তি বিবস্ত্র করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। তারপর কবরস্থানের অজুখানার বসার জায়গা ও ফ্লোরের সঙ্গে তার মাথা আঘাত করতে করতে থেতলে দেয়। মৃত্যু নিশ্চিত করে ওড়না দিয়ে তার গলা ওযু খানার পানির টেপের সঙ্গে বেঁধে রেখে হত্যাকারী পালিয়ে যায়। বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা অজুখানায় মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। তবে এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে। নিহত তরুণীর মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবতীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হযেছে। প্রাথমিকভাবে বিষয়টি আমাদের কাছে হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। হত্যাকাণ্ডের আগে ধর্ষণ অথবা সঙ্গবদ্ধ ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা তা আমরা খতিয়ে দেখবো। নিহতের পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছি আমরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম