ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা-গুলি বর্ষণ, শিক্ষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২৫,  11:08 AM

news image

খুলনার আড়ংঘাটায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়। রবিবার রাত ৯টার দিকে কুয়েট রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।  আহতরা হলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫), বেল্লাল খান (৫৫) ও মিজানুর রহমান (৫৮)। এর মধ্যে মামুন ও বেল্লাল খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তার অফিসে বসে ছিলেন। এসময় সাবেক শিক্ষক ইমদাদুল হকসহ কয়েকজন মাহফিলের সহযোগিতার জন্য ওই অফিসে ইউপি সদস্য মামুন শেখের কাছে যায়। রাত ৯টার দিকে মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে অফিস লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়ে। এ ঘটনায় ইমদাদুল হক, ইউপি সদস্য মামুন শেখ, কাঠ মিস্ত্রি বেল্লাল খান ও মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার বলেন, ‘মামুন প্রায়ই এখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দেয়। আজও সে আড্ডা দিচ্ছিল। রাত ৯ টার দিকে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম