ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

ক্ষতিগ্রস্ত আশুলিয়া প্রেসক্লাব পরিদর্শন করলেন বিএনপি নেতা খোরশেদ আলম

#

১১ সেপ্টেম্বর, ২০২৪,  5:47 PM

news image

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত আশুলিয়া প্রেসক্লাব পরিদর্শন করলেন সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম। গতকাল মঙ্গলবার (১০সেপ্টেম্বর ) বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্থ আশুলিয়া প্রেসক্লাব পরিদর্শনে আসেন তিনি। জানা যায়, শেখ হাসিনার সরকার পতনের পর দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় প্রেসক্লাব।এতে প্রেসক্লাবের ভিতর থাকা গুরুত্বপূর্ণ সমস্ত কাগজপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম বিষয়টি জানতে পেরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত আশুলিয়া প্রেসক্লাব পরিদর্শন করতে আসেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত আশুলিয়া প্রেসক্লাব ঘুরে দেখান আশুলিয়া প্রেসক্লাবে আহ্বায়ক  দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ লোকমান হোসেন চৌধুরী খোকা, সদস্য সচিব দৈনিক বণিক বার্তা পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল রানা, যমুনা টেলিভিশনের মাহফুজুর রহমান নিপু,দৈনিক কালবোলা ও এখন টেলিভিশনের এইচএম হুমায়ুন কবির, বাংলাদেশ বুলেটিন এর শাকিব আসলামসহ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক  ওবায়দুর রহমান লিটন, আবুল হায়াত বাচ্চু,  জিল্লুর রহমান, মোহাম্মদ ইয়াছিন, আলমাস সোসাইন, হাসান ভুইঁয়া, ফাইজুর রহমান, নেসার আহমেদ, সোহাগ হাওলাদার, ইউসুফ আলী খান, ভারতীয় গণমাধ্যম এক্সপ্রেস নিউজ টেলিভিশনের বাংলাদেশ ব্যুরোর বিশেষ প্রতিনিধি মো.শিফাত মাহমুদ ফাহিম, ছোঁয়া আক্তার, এস আর জয়, আহমেদ, ফাহিম, রুবেল, মনির হোসইন, যমুনা টিভির ক্যামেরা পার্সোন তন্ময়, এশিয়ান টিভির রিপোর্টার অনিক, আলী হাসান, জাহাঙ্গীর হোসাইন সাগর, গ্লোবাল টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি মোঃ শাহিন আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম