ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রিকেটারদের মালিকানায় আগ্রহ, ইটিপিএলে যোগ দিলেন দ্রাবিড়

#

স্পোর্টস ডেস্ক

১২ মে, ২০২৬,  5:22 PM

news image

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) দলগুলোর মালিকানায় একের পর এক যুক্ত হচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার ডাবলিন ফ্র্যাঞ্চাইজির মালিকদের একজন হয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় একটি কনসোর্টিয়ামের অংশ হয়ে দলটির মালিকানা কিনেছেন ৫৩ বছর বয়সী দ্রাবিড়। আগামী ২৬ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে টুর্নামেন্টের উদ্বোধনী আসর। ছয় শহর গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামের প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। আসরে মোট ম‍্যাচ হবে ৩৩টি। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলেছেন দ্রাবিড়। এই টুর্নামেন্টে কোচিংও করিয়েছেন সাবেক এই ব্যাটসম্যান। ইটিপিএল এক বিবৃতিতে জানিয়েছে, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ফ্র্যাঞ্চাইজিটির নাম হবে ডাবলিন গার্ডিয়ান্স। নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে মুখিয়ে আছেন দ্রাবিড়। তিনি জানান, ডাবলিনে ইতোমধ্যে একটি নিবেদিত ক্রিকেট অনুরাগী গোষ্ঠী আছে এবং এখানে উন্নতির ব্যাপক সম্ভাবনা আছে। নতুন প্রজন্মকে গড়ে তোলা আমার কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ এবং বিশ্বাস করি, ইটিপিএল সেই যাত্রায় অর্থবহ ভূমিকা পালন করতে পারবে।” ইটিপিএলের মালিকানায় আছেন বিশ্ব ক্রিকেটের আরও বড়বড় নাম। গ্লাসগো-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মাগাফিয়ান্সের মালিকানায় যুক্ত আছেন ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ক্রিস গেইল। প্রতিযোগিতাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। রটারডাম ফ্র্যাঞ্চাইজি কিনতে একটি কনসোর্টিয়াম গঠন করেছেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি, জন্টি রোডস ও হাইনরিখ ক্লসেন। এডিনবরার মালিক নিউ জিল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার কাইল মিলস ও ন্যাথান ম্যাককালাম। এই দলের অধিনায়ক মিচেল স্যান্টনার। বেলফাস্টের কর্ণধারদের একজন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির মালিকানার সঙ্গে যুক্ত আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ, হকি আইকন জেমি ডয়ার। দলটির অধিনায়ক মিচেল মার্শ। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডের সমর্থনের এই ইটিপিএলের মালিকদের একজন বলিউড অভিনেতা আভিশেক বাচ্চান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম