ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

কোনাবাড়ীতে ছাদ থেকে পড়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৪,  8:20 PM

news image

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় একটি পোশাক কারখানার ১০ তলার ছাদ থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুরে জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। নিহত নারী হলেন- সিরাজগঞ্জের কাজিপুর থানার মানিকদাইড় এলাকার লিটন মল্লিকের মেয়ে নীলা খাতুন (৩০)। পুলিশ জানায়, জরুন এলাকায় বাসা ভাড়া থেকে নীলা খাতুন ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কাজ করতেন। দুপুরে তিনি ওই কারখানার ১০ তলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নীলা খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওভেন শাখার জিএম তানভীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি নিজ থেকেই লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে বা কোনো কষ্টে দশতলা ভবন থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে। এ বিস্তারিত পরে বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম