ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

কুমিল্লায় মরুর উট ঘিরে উচ্ছ্বাস, খামার এখন যেন চিড়িয়াখানা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২৬,  10:38 AM

news image

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি গ্রাম লক্ষীনগর। গ্রামের মাঠের পাশে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি। সেই বাড়িতে গড়ে উঠেছে পশুর খামার। ২০১৭ সালে গড়ে উঠা খামার এখন রূপ নিয়েছে চিড়িয়াখানায়। কারণ এখানে নানা জাতের পশুর সাথে রয়েছে মরুভূমি জাহাজ খ্যাত উট। প্রতিদিন বিকেল থেকে রাফি এগ্রো ফার্মে দর্শনার্থীদের ভিড় জমে। সরেজমিন গিয়ে দেখা যায়,উটকে ফার্মের বাইরে রাখা হয়েছে। পানি ছিটিয়ে পরিষ্কার করছেন কর্মচারীরা। উচ্চতায় ১০ফুট ছাড়িয়ে। এটির উচ্চতা একটি ভবনের প্রথমতলার সমান প্রায়। পরিষ্কারের পর বাঁধা হয় বাড়ির সড়কের ওপরে। সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা তরুণরা উট দেখছেন। কেউ ধরে দেখছেন, কেউ উটের সাথে ছবি সেলফি তুলছেন। উটও সেলিব্রেটির মতো চুপচাপ ছবি তোলার সুযোগ করে দিচ্ছে।  এদিকে খামারে রয়েছে শতাধিক বিক্রিযোগ্য দেশি-বিদেশি গরু। যার দাম ৮০ হাজার থেকে সাত লাখ ছাড়িয়ে।

রয়েছে গয়াল ও মহিষ। একটি মহিষের চেহারার সাথে আবার কেউ কেউ মিল খোঁজেন মার্কিন প্রেসিন্ডে ডোনাল্ট ট্রাম্পের সাথে। চুলের ভাঁজ হবহু।  দর্শনার্থী সাইফুল হাসান শুভ,পারভেজ হোসেন অনিক ও মো. রিফাত বলেন,সিনমা নাটকে উট দেখেছি। কুমিল্লায় এর আগে আর উট দেখিনি। আরবের মরুভূমিতে এই উটের বসবাস। আজ উট সামনে থেকে দেখা ও ছুঁয়ে দেখতে পেরে ভালো লাগছে। পরিচর্যাকারী সুমন ইসলাম বলেন,উট বালু ও রোদ পছন্দ করে। প্রথমে আমরা আশঙ্কায় ছিলাম কিভাবে এর পালন করবো। কিন্তু দেখলাম উট শান্ত প্রকৃতির। ভুট্টা,গম ও ঘাস খাওয়াই। দৈনিক ৪০লিটারের মতো পানি খায়। বিকেল থেকে রাত পর্যন্ত শতাধিক লোক ফার্মে উট দেখতে ভিড় করেন। রাফি এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জুয়েল আহাম্মদ বলেন,আমাদের খামারে বৈচিত্র্যপূর্ণ পশু রয়েছে। সেগুলো হচ্ছে গয়াল,দেশি -বিদেশি প্রজাতির গরু ও মহিষ।

এবার আমরা রাজস্থানের উট সংগ্রহ করেছি। উটের ওজন ৯০০ কেজির ওপরে। ৩২ লাখ টাকা দাম চেয়েছি। ক্রেতারা অনেকে দেখে গেছেন। এ ছাড়া প্রতিদিন লাইন ধরে দর্শনার্থীরা দেখতে আসছেন। খামারে বিক্রি না হলে উটটি নেউরা গরু বাজারে উঠাবো।  তিনি আরো বলেন,বালি দিয়ে বড় জায়গা নিয়ে বাংলাদেশেও উটের খামার করা যেতে পারে। তবে প্রাণিসম্পদ অফিসকে আরো আন্তরিক হতে হবে। ২০১৭সালে আমরা খামার করেছি। আজ পর্যন্ত সরকাারি কোন চিকিৎসক বা কর্মকর্তা আমাদের খামার দেখতে আসেননি, আমরা ফোন করেও তাদের পাই না। কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বলেন, গরুসহ বিভিন্ন পশুর চিকিৎসাসেবা আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি। রাফি এগ্রো ফার্ম কার কাছে সেবা চেয়ে পায়নি তার লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম