ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

কুমিল্লায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২২,  4:51 PM

news image

কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসামক্রসিং হাইওয়ে থানার উপপিরদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, জেলার লালমাই উপজেলার পরতি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া এবং অজ্ঞাত এক নারী। এসআই মো. জসিম উদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় ঢাকামুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অহত হন আরও তিন জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম