ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২৫,  5:00 PM

news image

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোর থেকে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। এলাকাবাসী জানান, সকাল হলেও কুয়াশার কারণে সড়ক দেখতে না পাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। এদিকে, ঠান্ডা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে। যাত্রাপুর ইউনিয়নের বাসিন্দারা বলেন, কুয়াশা ও ঠান্ডায় বাড়িত থাকি বের হওয়া যায় না। কী করব, কাম করি তো খাওয়া লাগবে। উপজেলার পৌর শহরের বাসিন্দারা বলেন, ঠান্ডায় বাড়িত থাকি বের হইছি, ভাড়া নাই। লোকজন বাইরে বের হবার না পারলে ভাড়া হইবে কী করি? সংসার কীভাবে চলবে চিন্তায় আছি।  রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি আরও বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম