ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কিংবদন্তি রোমারিওকে ছুঁয়ে ফেললেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

০৮ আগস্ট, ২০২২,  4:21 PM

news image

ক্যারিয়ারজুড়ে লিওনেল মেসির অসংখ্য গোলের মধ্যে অন্তত ১০০টা রীতিমতো ফ্রেমেই বাঁধিয়ে রাখা যায়। তবে এমন সব গোলের পরও একটা বিশেষ গোল অধরাই রয়ে গিয়েছিল মেসির, বাইসাইকেল কিক থেকে একটা গোল। পিএসজির হয়ে নতুন মৌসুমের শুরুতেই সে আক্ষেপ ঘুচে গেছে তার। ক্লেহমোঁর বিপক্ষে তিনি জোড়া গোল করেছেন, যার দ্বিতীয়টি এসেছে বাইসাইকেল কিক থেকে। শনিবার (৬ আগস্ট) রাতে ক্লেহমোঁকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। মেসি-নেইমারের উজ্জ্বল পারফরম্যান্স নজর কেড়েছে পুরো ফুটবল বিশ্বের। তবে আলোচনার কেন্দ্রে রয়েছে মেসির বাইসাইকেল কিক থেকে গোল। ম্যাচের শেষ দুই গোল আসে মেসির পা থেকে। দ্বিতীয় গোলটি আবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদোর একটি গোলের সঙ্গে তুলনা করা হচ্ছে। লিয়ান্দ্রো পারেদেসের উঠিয়ে দেওয়া পাসে বল বুক দিয়ে ঠেকিয়ে, গোলকিপারের মাথার ওপর দিয়ে বাইসাইকেল কিকের মতো শটে লক্ষ্যভেদ করেন মেসি। ক্যারিয়ারে প্রথমবারের মতো ওভারহেড কিকে গোলের দেখা পেলেন মেসি। 'খুদে ফুটবল জাদুকর'-এর এটি ক্যারিয়ারের ৭৭২তম গোল। সমানসংখ্যক গোলের মালিক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিকদের তালিকায় দুজনেরই অবস্থান এখন তৃতীয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস  (আইএফএফএইচএস)-এর তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ক্যারিয়ার গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের মোট ক্যারিয়ার গোল ৮১৫টি। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রীয় কিংবদন্তি ইউসেফ বিকান; যার মোট গোলসংখ্যা ৮০৫টি। তালিকার তিনে অবস্থান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের (৭৬৭)।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম