ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কাপাসিয়ায় রোটারী ক্লাবের উদ্যোগে দরিদ্র অসহায় ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১,  8:45 PM

news image

গাজীপুরের কাপাসিয়ায় রোটারী ক্লাব অব উত্তরা’র উদ্যোগে দরিদ্র অসহায় ও স্থানীয় মাদরাসা’র শিক্ষার্থীদের মাঝে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল আরসিসি জলপাইতলার লোহাদী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ওই শীত বস্ত্র বিতরণ করেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।

উপজেলার লোহাদী আরসিসি জলপাইতলার সাবেক কো-অর্ডিনেটর রোটারীয়ান মামুন সিরাজুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় এলাকার দরিদ্র অসহায় ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে শতাধিক কম্বল বিতরণ করা হয়। এসময় স্থানীয় বারিষাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলু, লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, জেলা যুবলীগ রেতা সুমন আহমেদ, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, সাংবাদিক জাকির হোসেন কামাল, সাংবাদিক মনজুরুল হক, স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান, রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতিপূর্বে রোটারী ক্লাব অব উত্তরার জেলা গর্ভনর রোটারীয়ান ব্যরিষ্টার মোস্তাসিম বিল্লাহ্ ফারুকী, রোটারী ক্লাব অব উত্তরার প্রেসিডেন্ট রোচারীয়ান মোঃ জুলহাস আলম, ক্লাব সেক্রেটারী অ্যাড. অর্পিতা চৌধূরী রুপা, উইন্টার ক্লথ চেয়ারম্যান বি এম সোয়েব, আরসিসি কো-অর্ডিনেটার রোটারীয়ান এম এন কবির, ক্লাব সদস্য মনোয়ারা বেগম মুন্নি,নাজমুল শাহ্ রিপন, রিফাত জাহান লিজা, ড. মোঃ সাহাদাত হোসেন, এবং জাতীয় সংসদ সদস্য রোটারীয়ান টিপু মুন্সি’র সার্বিক ব্যবস্থাপনায় লোহাদী জলপাইতলা আরসিসি এলাকায় শীত বস্ত্র বিতরণ, টয়লেট নিমার্ণ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয়ে সাবমারসিবল পাম্প স্থাপন, দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক বোর্ড স্থাপন ও গাছের চারা রোপনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম