ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

কাপাসিয়া ফাউন্ডেশনের পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২১,  8:25 PM

news image

কাপাসিয়া ফাউন্ডেশনের আয়োজনে গাজীপুর মহানগর শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শোয়াইব হজ্জ্ব ট্রাভেল সার্ভিসের প্রোপাইটর ও কাপাসিয়া ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শোয়াইব খানের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর টেকনগপাড়া সাগর সৈকত কনভেনশন হলে পরিচিতি ও আলোচনা সভা হয় ।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও কাপাসিয়া ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মোঃ জহিরুল হক জহিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান।  আরো বক্তব্য রাখেন টোক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ জলিল, সংগঠনের উপদেষ্টা  ফয়েজ উদ্দিন, সহকারী পুলিশ সুপার ও উওরা ১২ নং সেক্টর ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি একেএম নাসির উদ্দিন,শ্রমিকলীগ মহানগর শাখার সদস্য সচিব কবির আহমেদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ইমান উল্লাহ, সাবেক কাউন্সিলর   সফর আলী, সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম।  সভায় কাপাসিয়া ফাউন্ডেশনকে আরো গতিশীল ও স্বাবলম্বী করার জন্য বিশেষ ভাবে আলোচনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম