ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কাপাসিয়ায় স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২১,  8:17 PM

news image

বাংলাদেশ স্কাউটস কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (২৮ নভেম্বর) সকালে উপজেলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর স্কুলে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও সম্পাদক শাহ জামান মাছুম সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি । এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা শিক্ষা (ভারপ্রাপ্ত) অফিসার সানজিদা আমীন, স্কাউটস কাপাসিয়া উপজেলা শাখার সহ সভাপতি শহীদুল্লাহ আজাদ, মোঃ মনিরুজ্জামান মনির, নাজমুল ইসলাম মোল্লা মতিন, ফেরদৌস আরা দিপু, কমিশনার আব্দুল মালেক , সহকারী কমিশনার আফরোজা বেগম, উপজেলা স্কাউটস লিডার আওলাদ হোসেন চৌধুরী নয়ন, উপজেলা কাপ লিডার মাহমুদুল হক, যুগ্ম সম্পাদক রাশিদা ইয়াসমিন সহ উপজেলা স্কাউট সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম