ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

কাপাসিয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২১,  11:11 AM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর ) দিনব্যাপী কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয় ।

কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী । এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, হরি মঞ্জুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা ,উপজেলা স্কাউট সম্পাদক শাহ জামান মাছুম, স্কাউট লিডার আওলাদ হোসেন চৌধুরী নয়ন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি বকুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম