ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

কাপাসিয়ায় মেয়েকে কুপিয়ে হত্যা করলেন বাবা

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৪,  9:49 PM

news image

গাজীপুরের কাপাসিয়ায় গাছের কাঁঠাল কাটাকে কেন্দ্র করে ঝগড়ায় নিজের মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি আক্তার (২৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামের সারফুদ্দিন খানের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সারফুদ্দিন খানের চার ছেলে ও এক মেয়ে রয়েছে। সকালে তার স্ত্রী ও মেয়ে স্মৃতি গাছের কাঁঠাল পাড়তে যায়। এসময় সারফুদ্দিন তাদের গাছ থেকে কাঁঠাল পাড়তে নিষেধ করেন। নিষেধ উপেক্ষা করে কাঁঠাল পাড়তে গেলে সারফুদ্দিনের সঙ্গে তাদের ঝগড়া হয়। এসময় তিনি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে মেয়ে স্মৃতিকে এলোপাথাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই স্মৃতির মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, নিহত স্মৃতির গলা ও চোয়ালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার অভিযুক্ত বাবা সারফুদ্দিন পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম