ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কাপাসিয়ায় পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রার্থীদের পরিচিতি সভা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২১,  1:03 PM

news image

গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১৪০৭) এর ত্রি বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচনের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।  রোববার (১৯ ডিসেম্বর) রাতে কাপাসিয়া বাসস্ট্যান্ড গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সামনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মোঃ সামসুদ্দিন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সোলায়মান সরকারের সঞ্চালনায় প্রার্থী পরিচিতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন কমিশনার

মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক ও কমিশনার মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কমিশনার আসাদুজ্জামান আসাদ,কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম, অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ মনিরুজ্জামান মনির, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এবং কমিশনার সাখাওয়াত হোসেন প্রধান, কমিশনার আশরাফুল কাজল । এসময় উপস্থিত ছিলেন অনন্যা ক্লাসিক পরিবহনের এম ডি বাবুল খান, ভাওয়াল পরিবহনের এমডি এনামুল সরকার, গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাবেক সভাপতি নুরুল ইসলাম সহ সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন । কার্যকরী কমিটির নির্বাচন আগামী  ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।  সকাল ৮ থেকে বিকাল চারটা পর্যন্ত কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ২৯৭৫ জন। নির্বাচনে ৫১ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম