ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

কাপাসিয়ায় দক্ষিণখামের সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২১,  3:12 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা দক্ষিণখামের সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে । শনিবার ( ১৮ ডিসেম্বর) সকালে উপজেলা দক্ষিণখামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় । বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হালিমের সভাপতিত্বে ও দক্ষিণখামের সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুবুর রহমান সিকদার । এসময় উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান নূর , তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হক ইমাম, দক্ষিণখামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান এই সংগঠন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজ ৫০০ জন মানুষ কে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম