ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস ‘ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে, আলোচনার সুযোগ রয়েছে’ কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা

কাতার বিশ্বকাপ: জার্সি উন্মোচন করেছে ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট, ২০২২,  6:01 PM

news image

কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে ব্রাজিল। ১৫ সেপ্টেম্বর থেকে অফিসিয়াল জার্সি কেনার সুযোগ পাবে ভক্তরা। ঐতিহ্য মেনে ব্রাজিলের হোম জার্সি হলুদ রঙের। সাথে আছে সবুজ ও হালকা নীলের বর্ডার। আর প্যান্টের রঙ নীল। অ্যাওয়ে জার্সি নীল রঙের, হাতায় আছে ব্রাজিলের অ্যামাজন বনের দ্রুততম প্রাণী জাগুয়ারের ছাপ। যেটি দিয়ে বোঝানো হয়েছে ব্রাজিলিয়ানদের অদম্য মনোভাবকে। সেই সাথে বন্যপ্রাণী সংরক্ষণে উদ্বুদ্ধ করার মেসেজও দেয়া হয়েছে এর মাধ্যমে। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন আর এডারসন মাঠে নামবেন কালো জার্সি পরে। মূল জার্সির পাশাপাশি ট্রেনিং ও ট্রাভেল কিটও রিলিজ করেছে ব্রাজিল। নাইকির অফিসিয়াল পেজে জার্সি প্রি বুকিংয়ের এতো চাপ পড়েছে যে আপাতত বন্ধ হয়েছে সেই সুযোগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম