ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কলাপাড়া প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২২,  4:01 PM

news image

’সত্যের সন্ধানে মোদের কাজ, এ লড়াইয়ে পার করছি জীবন আজ’ শ্লোগোনে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু ও দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ার হোসেন, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অমল ম্খুার্জী, মো: এনামুল হক, গোফরান বিশ্বাস পলাশ, নুরুল কবির ঝুনু, জসীম পারভেজ, রিপোর্টার্স ক্লাব সভাপতি এস কে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক নুরুল আমিন প্রমূখ। অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাব সদস্য ও নব নির্বাচিত পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এবং নব নির্বাচিত ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলওয়ার হোসেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভা শেষে প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম