ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কলাপাড়ায় টিয়াখালী ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সুজন মোল্লার সংবাদ সম্মেলন

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২১,  8:10 PM

news image

কলাপাড়ায় আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে টিয়াখালী ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র য়োরম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রতীক বরাদ্ধের পর তার সমর্ধকদের নৌকা মার্কার প্রার্থীর সমর্থকদের কতৃক হাতুরীপেটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। বুধবার রাতে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে লিখিত অভিযোগের মাধ্যমে তিনি প্রতিদ্বন্ধী নৌকা মার্কার প্রার্থী সৈয়দ মো: মশিউর রহমান শিমু মিরার বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসের চিত্র তুলে ধরেন।

এসময় টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের পরীক্ষীত শত শত নেতা-কর্মী-সমর্থক ও কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও রিপোর্টার্স ক্লাবের গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত রক্তব্যে স্বতন্ত্র প্রার্থী সুজন মোল্লা বলেন, নির্বাচন কমিশন কতৃক তফসিল অনুযায়ী ৭ ডিসেম্বর থেকে প্রতীক বরাদ্ধের পর টিয়াখালী ইউনিয়নে গন-সংযোগ শুরুর প্রাক্কালেই আনারস মার্কার জোয়ার দেখে ইর্ষান্বিত ও প্রতিহিংসাপরায়ন হয়ে, হাতুরী, রামদা, ছ্যানা, চাপাতি, বগি ও দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে উপুর্যপুরী সন্ত্রাসী তৎপরতা ও আমার কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলা শুরু করেছে। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী সৈয়দ মো: মশিউর রহমান শমু মিরা আমার নির্বাচনের আনারস প্রতীকের প্রচারে তার নিজ ইন্ধনে ও কু-পরামর্শে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন প্রকার বাঁধা-বিঘ্ন সৃষ্টি করে এবং তার উক্ত বাহিনী দ্বারা আমার সমর্থকসহ ভোটারদের হামলা ও মারধোর করে গুরুতর জখম করে এবং আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকী ও ভয়-ভীতি দেখাইয়া আসিতেছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বুধবার প্রতিদ্বন্ধী প্রার্থী সৈয়দ মো: মশিউর রহমান শিমু মিরার সন্ত্রাসী বাহিনীরা আমার আনারস প্রতীকের প্রচারে বাঁধা-বিঘ্ন  সৃষ্টিসহ আমার কর্মী-সমর্থকদের মারধোর করে প্রচারের মাইক ভাংচুর ও মেমোরি কার্ড, মোবাইল ছিনাইয়া নেয়। বর্তমানে সৈয়দ মো: মশিউর রহমান শিমু মিরার সন্ত্রাসী বাহিনীর তান্ডব-লীলায় আমার নির্বাচনী প্রচারনা করতে পারছিনা এবং সর্বস্তরের ভোটারদের মাঝে ভয়-ভীতি সৃষ্টিসহ বর্তমান সরকারের সকল অর্জিত সুনাম নষ্ট করছে। বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু এ প্রতিনিধিকে বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট, উল্টো স্বতন্ত্র য়োরম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লার বিরুদ্ধে বহিরাগতের প্রবেশ করিয়ে ভোটারদের বিভ্রান্তি করা, ভোটারদের হুমকি-ধামকি দেয়াসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম