ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

করোনা: রামেক হাসপাতালের ইউনিটে ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২২,  11:23 AM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, রামেক করোনা ইউনিটে শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ৪৩ জন। যা গতকালকে রোগী ভর্তি ছিল ৫৮ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন।

করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন রোগী। এদিকে শুক্রবার (২১ জানুয়ারি) রামেক ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা ধরা পড়েছে। তার মধ্যে রাজশাহীর ২৯, চাঁপাইনবাবগঞ্জ ১৫ ও নাটোরের ২ জন রয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৮.৭১, চাঁপাইনবাবগঞ্জ ৪১.৫৪, নাটোর ৯.৫২ শতাংশ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুজন রোগী মারা গেছেন। মৃত রোগীদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম