ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

করিমগঞ্জে বজ্রপাতে এক মিস্ত্রির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মার্চ, ২০২৩,  6:22 PM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় বজ্রপাতে এক ফার্নিচার মিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) দুপুরে করিমগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো. তৌহিদ মিয়া (৩৫)। জানা গেছে, তৌহিদ বুধবার ভোরে বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাউন্সিলর মো. আরজু মিয়া জানান, বুধবার ভোরে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে পরিবার নিয়ে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম