ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

কমলাপুরে চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৪,  10:24 PM

news image

কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। জানা গেছে, চট্টলা এক্সপ্রেস ট্রেনটির স্পার্কলিং থেকে পাওয়ারকারে (বিদ্যুৎ উৎপাদন রুম) আগুন লাগে। এর অল্প অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কমলাপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে, ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে, ফলে কমলাপুর স্টেশনে ছিল প্রচণ্ড ভিড়। আর এ আগুনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম