ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় ভ্যানে ডাম্প ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৬,  11:09 AM

news image

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক পাঠকাঠি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, ভোর পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। এই ঘটনায় মোট ৫ জন মারা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম