ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

কক্সবাজারে স্কুলছাত্রী ধর্ষণ: মামলা করলে লাশ গুমের হুমকি দেয় আশিক

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২১,  3:11 PM

news image

কক্সবাজারে হোটেলে স্কুলছাত্রীকে আটকে রেখে দুদিন ধরে ‘ধর্ষণের’ মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ধর্ষণের ঘটনায় মামলা করলে স্কুলছাত্রীকে ফের ধর্ষণ ও হত্যা করে লাশ গুমের হুমকিও দেয় আশিক। আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান আসামির বরাত দিয়ে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।

র‍্যাব অধিনায়ক খায়রুল আরও জানান, হোটেলে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণের সংবাদ গণমাধ্যমে জানাজানি হওয়ার পর র‍্যাবের একটি দল সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার বাসিন্দা আশিককে (২৭) গ্রেপ্তার করে। এর আগে সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পৃথক স্থানে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার মো. কামরুল এবং ছাত্রীটিকে জিম্মি রেখে ধর্ষণের ঘটনাস্থল মমস্ গেস্ট হাউজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনকে। মামলায় বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়িতে ফেরার সময় আশিকসহ তিন থেকে চারজন যুবক জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে স্কুলছাত্রীকে শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত মমস্ গেস্ট হাউজে নিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রীকে হোটেলটিতে দুদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা করেন। মামলার পর কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার পাশাপাশি আসামিরা বাদীর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে গত রোববার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম