ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, ভাই-বোনসহ নিহত ৩ রোজার ঈদ কবে, চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ ২০২৪ সালে পাঁচ বছরের কম বয়সী ৪৯ লাখ শিশুর মৃত্যু ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা, গ্রেফতার ৪ কাবুলে পাকিস্তানের হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

ওয়ানডে অধিনায়ক হয়ে যা বললেন শুভমান গিল

#

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৫,  10:47 AM

news image

আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের প্রথম টেস্ট জয়ের দিনেই এক দিনের ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। দেশের মাটিতে তার অধিনায়কত্বে প্রথম জয়ের পাশাপাশি নতুন ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব। জোড়া খুশিতে ভাসলেন শুভমন। নতুন দায়িত্ব পেয়েই দলের লক্ষ্য স্থির করে দিয়েছেন তিনি। ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে। বোর্ডের প্রকাশিত ভিডিওতে শুভমন বলেছেন, “এক দিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। এই ফরম্যাটে আমাদের দল খুবই ভাল খেলেছে। আমার কাছে এটা গর্বের ব্যাপার। আশা করি দারুণ কিছু করে দেখাতে পারব।” এর পরেই শুভমান গিল বলেছেন, “বিশ্বকাপের আগে মনে হয় ২০টার মতো ম্যাচ খেলার সুযোগ পাব। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতাই আমাদের আসল লক্ষ্য। যে দলের বিরুদ্ধেই খেলি না কেন, সতীর্থেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। বিশ্বকাপের আগে একটা দারুণ মরসুম কাটাতে চাই। আশা করি দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে পুরোপুরি তৈরি থাকব এবং বিশ্বকাপটা জিতব।” দেশের মাটিতে প্রথম টেস্ট আহমেদাবাদে জিতলেন শুভমান। এই মাঠেই আইপিএল খেলেন তিনি। গুজরাত টাইটান্সেরও নেতা তিনি। সেই মাঠে জয় পাওয়া নিয়ে বলেছেন, “শব্দে প্রকাশ করা বেশ কঠিন। এই রাজ্য আমার কাছে খুব আলাদা একটা জায়গা নিয়ে আছে। আইপিএলে এই রাজ্যের দলকে নেতৃত্ব দিই। টেস্ট অধিনায়ক হবো, এটা জানার সময় এখানেই ছিলাম। এক দিনের ক্রিকেটের ক্ষেত্রেই তা-ই হল। আহমেদাবাদে আমার মনে বিশেষ জায়গা নিয়ে রয়েছে।” আহমেদাবাদ টেস্ট শেষ হতে তিন দিনও লাগেনি। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ভারতের কাছে ইনিংস ও ১৪০ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২৮৬ রানে পিছিয়ে পড়া ক্যারিবীয়রা গতকাল তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায়। তাতে ইনিংস ও ১৪০ রানের বিশাল জয় পেয়েছে শুবমন গিলের দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম