ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২২,  12:13 PM

news image

ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় প্রদানের জন্য আজ সোমবার (৩১ জানুয়ারি) তারিখ নির্ধারণ করেছেন আদালত। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করবেন। এদিকে মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল পৌনে ১১টার দিকে ‘টেকনাফের সর্বস্তরের জনসাধারণ’ এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন,

ওসি প্রদীপের হাতে নিষ্ঠুর নির্যাতনের শিকার কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ফরিদুল মোস্তাফা খান, ভুক্তভোগী হামজালাল ও ক্রসফায়ারে ছেলে হারানো হালিমা খাতুনসহ আরও অনেকে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, প্রদীপ কুমার দাশ টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকাকালে নিরীহ লোকজনকে হয়রানি ও নির্যাতন করেছেন। তিনি ক্রসফায়ার দিয়ে ১৪৫ জন নিরীহ মানুষকে হত্যা করেছেন। তারা বলেন, ওসি প্রদীপ ক্রসফায়ারেরর নামে বহু মানুষকে হত্যা করেছে। এছাড়া তার সময়ে ধর্ষণ, অপহরণসহ নানাভাবে নির্যাতনের শিকারে হলেও কোনো প্রতিকার পায়নি। তাই তারা সিনহা হত্যা মামলার রায়ের দিকে চেয়ে আছেন। এই মামলায় ওসি প্রদীপের ফাঁসি হলে তারা সান্ত্বনা পাবেন। তাদের দাবি, আজকে মামলার রায়ে প্রদীপ কুমার দাশের ফাঁসি হোক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম