ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ওসমান হাদির ঘটনায় হাইকমিশনারকে যে বার্তা দিল ভারত

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৫,  1:15 PM

news image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে বার্তা দিয়েছে তারা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগপ্রধান ও যুগ্ম সচিব বি শ্যাম তাকে জানান, বাংলাদেশি ছাত্রনেতা শরিফ ওসমান হাদির সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, ভারতীয় পক্ষ বলেছে—হাদির মৃত্যুর জন্য তদন্ত শেষ হওয়ার আগেই ভারতকে দায়ী করা ঠিক নয়। ভারতীয় এক কর্মকর্তা বলেন, হাদির হত্যার পেছনে কারা জড়িত, তা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সূত্রগুলোর দাবি, হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছে, তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা চালানো হয়। উল্লেখ্য, মঙ্গলবার ঢাকার পরনয়াদিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ একে অপরের কূটনীতিকদের ডেকে প্রতিবাদ জানিয়েছে, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। এ সময় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে ঘটে যাওয়া ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ এবং শিলিগুড়িতে একটি ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম