ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
৫০ শয্যার সব হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ হজ শেষে দেশে ফিরলেন ২১ হাজার হাজি প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ আদালতে সোহেল ও তার স্ত্রী, আত্মপক্ষ সমর্থন শুনানি আজ ওয়াসিম-ওয়াকারদের রেকর্ডে নাম লেখালেন শাহীন আফ্রিদি কেনিয়ায় শত শত মানুষের বিক্ষোভ সৌদি আরবে ৪৪ হাজির মৃত্যু, চিকিৎসাধীন ৩২ মুগদার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

ওয়াসিম-ওয়াকারদের রেকর্ডে নাম লেখালেন শাহীন আফ্রিদি

#

স্পোর্টস ডেস্ক

০৩ জুন, ২০২৬,  11:08 AM

news image

লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে বুধবারের রাতটি হতে পারত পাকিস্তানের জন্য স্মরণীয় এক জয়গাথা। কিন্তু দল হারলেও নিজের পারফরম্যান্সে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স কেরির স্টাম্প উড়িয়ে দিয়ে বিরল এক কীর্তি গড়েছেন পাকিস্তানের এই তারকা পেসার। এর মধ্য দিয়ে পাকিস্তানের অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে প্রথম বলেই উইকেট নেওয়া ক্রিকেটারদের অভিজাত তালিকায় নাম লেখালেন তিনি। এই তালিকায় এতদিন ছিলেন কেবল দুই কিংবদন্তি- ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। ১৯৯৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অ্যান্ডি ফ্লাওয়ার এবং ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে মার্কাস ট্রেসকথিককে প্রথম বলেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তারা। প্রায় ২৫ বছর পর সেই ইতিহাসে যুক্ত হলেন শাহীন শাহ আফ্রিদি। ম্যাচের প্রথম ডেলিভারিতেই ফুল লেংথের নিখুঁত বল। ব্যাট নামানোর আগেই ছিটকে যায় কেরির স্টাম্প। গাদ্দাফি স্টেডিয়াম তখন গর্জে ওঠে উল্লাসে। ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করে পাকিস্তান। শুধু কেরিই নন, পরে ম্যাথিউ কুহনেম্যান ও নাথান এলিসকেও ফেরান শাহীন। ৮ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করে দলের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন তিনি। তার নেতৃত্বে পাকিস্তানের বোলাররা দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং করে অস্ট্রেলিয়াকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রানে সীমাবদ্ধ রাখে। লক্ষ্য খুব বড় না হলেও ব্যাটিংয়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। শাহীনের ঐতিহাসিক কীর্তি ও বোলারদের লড়াকু পারফরম্যান্স সত্ত্বেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৯০ রানে গুটিয়ে যায় তারা। ফলে ৪১ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনে অস্ট্রেলিয়া। জয় না এলেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে শাহীন শাহ আফ্রিদির জন্য। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখানো যে কোনো বোলারের জন্যই এক বিশেষ সম্মানের বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম