ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটকারীকে ‘গণধর্ষণের’ হুমকি

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৫,  11:00 AM

news image

ডাকসু নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রী বি এম ফাহমিদা আলমকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে একটি বিতর্কিত পোস্ট করেছেন ঢাবির এক শিক্ষার্থী। সোমবার (১ সেপ্টেম্বর) রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের পর আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফাহমিদাকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে ‘গণধর্ষণের’ পদযাত্রা করা উচিত। হুমকি পাওয়া বি এম ফাহমিদা আলম বামপন্থী ৩টি ছাত্র সংগঠন (সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল) সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলী হোসেনের ফেসবুক পোস্টের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন, সাধারণ শিক্ষার্থীরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও ভিপি প্রার্থী আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, রিটকারী নারী প্রার্থীকে লিগ্যালি এবং পলিটিক্যালি ডিল না করে তাকে গণধর্ষণের হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ডাকসুর জিএস প্রার্থী ও ঢাবি সভাপতি এস এম ফরহাদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, সে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নয়। যারা এটার সঙ্গে জড়িয়ে ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা (অপপ্রচার) ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। পরে রাতে আলী হোসেনের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন শিবিরের জি এস প্রার্থী ফরহাদ। তিনি আরও লিখেছেন, রাজনৈতিক এবং আদর্শিক মতবিরোধ থাকবে। কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেচনাশীল শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে এমন কাউকে ভোট দেবেন না, যারা নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম