ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ল আরও ৮ দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২২,  4:32 PM

news image

২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়ে ৯ মে (আজ) থেকে ১৬ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। রোববার (৮ মে) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বছর এসএসসি পরীক্ষার তত্ত্বীয় অংশ আগামী ১৯ জুন শুরু হয়ে ৬ জুলাই পর্যন্ত চলবে এবং ব্যবহারিক অংশ ১৩ জুলাই শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। এর আগে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৪ এপ্রিল পর্যন্ত ছিল।

গত ৩ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে থেকে এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসির ফরমপূরণ বাবদ সর্বোচ্চ ১ হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৯৫ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৯৫ টাকা ফি নিতে প্রতিষ্ঠানগুলোকে বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ ফি’র মধ্যে কেন্দ্র ফি অন্তর্ভুক্ত বলেও জানিয়েছে বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম