ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষনা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৪,  2:39 PM

news image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ১১ জুন। বৃহস্পতিবার (৩০ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, তাদের একাদশ শ্রেণিতে আবেদন করতে হবে। সেদিকে নজর রেখে নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করেছি আমরা। সেই পরিকল্পনা অনুযায়ীই আগামী ১১ জুন সব শিক্ষা বোর্ড একযোগে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করবে। প্রসঙ্গত, গত ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে তাকে পুনঃনিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। এবার ফল প্রকাশের পরদিন অর্থাৎ ১৩ মে থেকে পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হয়, যা চলে ১৯ মে পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম