ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

এসএসসি’র ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৪,  4:49 PM

news image

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। আজ রবিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী হাতে ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। 

দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। 

ফল জানা যাবে যেভাবে:

ফল জানতে পরীক্ষার্থীকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে থাকা Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন’র (EIIN) মাধ্যমে ফল জানা যাবে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) অ্যান্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারাদেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম