ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর

#

১৪ নভেম্বর, ২০২৪,  8:33 PM

news image

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ। যা আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীদের ১০০ টাকা ফি বেড়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ১০ ডিসেম্বর। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। জরিমানাসহ ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

জেনে নিন কোন বিভাগে কত ফি

ব্যবহারিক ও কেন্দ্র ফিসহ মানবিক ও ব্যবসা বিভাগের একজন শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ‍২ হাজার ১২০ টাকা ফরম পূরণের ফি আদায় করতে পারবে স্কুলগুলো। বিজ্ঞান বিভাগের ফরম পূরণের ফি বাবদ দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। বিলম্ব ফি সর্বোচ্চ একশ টাকা নিতে পারবে। নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীর কাছ থেকে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম