ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এশিয়া কাপ: রোহিতকে অধিনায়ক করে ভারতের দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

২১ আগস্ট, ২০২৩,  9:23 PM

news image

রোহিত শর্মাকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দলে রাখা হয়েছে বড় ধরনের চমক, যেখানে তরুণ ও অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হয়েছে। সবমিলিয়ে এবারের এশিয়া কাপে ভারত অংশ নেবে হট ফেভারিট হিসেবে। সোমবার (২১ আগস্ট) ভারতের দিল্লিতে বিসিসিআইয়ের মিটিং শেষে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়। দলে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার। তবে সেখানে জায়গা হয়নি অভিজ্ঞ দুই স্পিনার চাহাল ও অশ্বিনের। দলে চমক হিসেবে ডাক পেয়েছেন তিলক ভার্মা। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডের রাখা হয়েছে সাঞ্জু স্যামসনকে। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান।

এশিয়া কাপের জন্য ভারতের ঘোষিত স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিধ কৃষ্ণা।  স্ট্যান্ডবাই - সাঞ্জু স্যামসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম