ঢাকা ০৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প তনু হত্যা : ৩ জনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: ববি হাজ্জাজ তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে তেল ও গ্যাসের ঘাটতিতে বাড়ছে লোডশেডিং যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০

এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  10:37 AM

news image

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৪ ডিসেম্বর সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার চক্রবর্তী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৪৯ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ করা হলো। এ ক্ষেত্রে শর্ত পরিপালনের বিষয়েও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। শর্ত অনুযায়ী জাতীয় শুটিং ফেডারেশনের নিবন্ধিত শুটিং ক্লাব ও বনাঞ্চল সন্নিহিত এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী তাদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথার কারণে নিষেধাজ্ঞার আওতার বহির্ভূত থাকবে। ২০১২ আইনে বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ করা হযেছিল। কিন্তু এয়ারগান বহন বা কেনার ক্ষেত্রে কোনো নিয়ম না থাকায় অনেকেই এ অস্ত্র কিনছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম