ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

এমসি কলেজের হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২২,  12:43 PM

news image

সিলেট নগরীর টিলাগড় এলাকায় মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রী হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) সকালে কলেজের নতুন ছাত্রী হোস্টেলের চার তলার একটি কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি স্মৃতি রানি দাসের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। তিনি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ বলেন,

আজ বুধবার সকালে অন্যা ছাত্রীরা স্মৃতির ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় পুলিশকে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর অভিভাবকদের সংবাদ দেওয়া হয়েছে। স্মৃতি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি ছাত্রাবাসের ৩য় তলার একটি কক্ষে থাকতেন। ৪র্থ তলার একটি খালি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। গত রাতে এ ঘটনা ঘটতে পারে। নগরের শাহপরাণ (র.) থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম