ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এমবাপের গোলে রিয়ালের জয়

#

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর, ২০২৫,  4:54 PM

news image

গেতাফের বিপক্ষে স্বস্তির জয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ৮০ মিনিটে কিলিয়ান এমবাপের করা গোলে ১-০ ব্যবধানেই জিতল জায়ান্ট ক্লাবটি। রিয়ালের কাজ সহজ করে দিয়েছে গেতাফেই। ম্যাচের ৭৭ থেকে ৮৪- এই ৭ মিনিটের মধ্যে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করে লাল কার্ড দেখেছেন স্বাগতিক দলের দুই ফুটবলার অ্যালান নিওম ও অ্যালেক্স স্যানক্রিস। দুই লাল কার্ডের মাঝে ৮০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এমবাপে। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এ নিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা। তার হাতেই ওঠে চলতি লিগে সপ্তম ম্যাচ সেরার পুরস্কার। স্কোরলাইন অবশ্য বোঝাতে পারবে না, কতটা দাপুটে ফুটবল খেলেছে রিয়াল। পুরো ম্যাচে প্রায় ৭৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে। গোলের জন্য মোট ২৩টি শট করে তারা। এর মধ্যে ১০টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু গোল শুধু একটিই। ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পায় রিয়াল। কিন্তু কাজে লাগাতে পারেননি এমবাপে, ডেভিড আলাবা, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটের সময় মাস্তানতুয়োনোর বদলি হিসেবে ভিনিসিয়ুসকে নামান জাভি আলোনসো। পরে তিনিই হয়ে যান পার্শ্বনায়ক।  ম্যাচের ৭৬তম মিনিটে বদলি হিসেবে নামেন নিওম। এক মিনিট পেরোনোর আগেই ডান পাশের সাইডলাইনের কাছে ভিনিসিয়ুসকে কনুই দিয়ে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। যা নিয়ে প্রতিবাদ জানানোয় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। পুনরায় খেলা শুরু হতেই জাল খুঁজে নেন এমবাপে। আর্দা গুলারের চমৎকার পাস থেকে গোল করেন ফরাসি তারকা। মিনিট চারেক পর ভিনিসিয়ুসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সানক্রিস। ৯ জনের দল নিয়ে আর গোল শোধ করতে পারেনি গেতাফে। ৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন রিয়াল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে বার্সেলোনা। ১১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে গেতাফে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম