ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্ক

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২৪,  4:49 PM

news image

শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ান বিপর্যস্ত হওয়ার পরের দিনই কেঁপে উঠল জাপান। বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী এটি ৬ মাত্রার ভূমিকম্প ছিল। এতে জাপানের উত্তর-পূর্বাঞ্চল যেন একটি ধাক্কা খেল। তবে সুনামির কোনো আশঙ্কা নেই। তাই সতর্কতাও জারি করা হয়নি। এ সত্ত্বেও দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। কারণ, দেশটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ। এ ছাড়া একবার ভূমিকম্পের পর একই দিন আবারও ছোট-বড় কম্পনের আশঙ্কা থাকে। এর আগের দিন বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত হয় তাইওয়ান। দেশটির পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত আনে। এরপর আরও কয়েক ডজন বার তাইওয়ানের ভূমি কেঁপে (আফটারশক) উঠে। এদিকে জাপানের আবহাওয়া সংস্থার বরাতে জাপান টুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমা অঞ্চল কেঁপে উঠে। জাপানের ভূমিকম্পের তীব্রতার স্কেলে তা ছিল ৪-এর ঘরে। ফুকুশিমা উপকূলের প্রায় ৪০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম