ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার বদলে এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। রবিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে বাংলাদেশ। পূর্ব ঘোষিত সূচিতে প্রতিটি শুক্রবারের সন্ধ্যার ম্যাচ ছিল ৭টায়। সেই হিসেবে ফাইনাল যেহেতু শুক্রবার, তাই এই ম্যাচটিও শুরু হওয়ার কথা ছিল একই সময়ে। তবে ফাইনালের দিন যেহেতু দুপুরে কোনো খেলা নেই, তাই আগে ম্যাচ শুরু করতেও কোনো সমস্যা নেই আয়োজকদের। এ কারণে ফাইনাল এগিয়ে আনা হয়েছে এক ঘণ্টা আগে। এছাড়া প্লে-অফের অন্য তিন ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য বরাদ্দকৃত রিজার্ভ ডেও বাতিল করে দেওয়া হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন অর্থাৎ শনিবার থাকছে রিজার্ভ ডে হিসেবে। বিপিএলের বাকি আছে আর এই চারটি ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক সূচি।

২০ জানুয়ারি, মঙ্গলবার

এলিমিনেটর (দুপুর ১টা) - রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স

প্রথম কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা) - রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস

২১ জানুয়ারি, বুধবার

দ্বিতীয় কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা) -প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল বনাম এলিমিনেটর জয়ী দল 

২৩ জানুয়ারি, শুক্রবার

ফাইনাল (সন্ধ্যা ৬টা) - প্রথম কোয়ালিফায়ার জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম