ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২২,  4:35 PM

news image

ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে পাকিস্তান ৮ উইকেটে ২৭৫ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৫ রানে গুটিয়ে যায়। টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ফখর জামান ১৭ রানে ফেরেন সাজঘরে। সপ্তম ওভারেই ক্রিজে হাজির হতে হয় বাবরকে। শুধু বাবর নন দুর্দান্ত ফর্মে আছেন ইমাম উল হকও। বাঁহাতি ওপেনারও এই ম্যাচে পঞ্চাশ ছুঁয়ে টানা ষষ্ঠ ফিফটির স্বাদ পেয়েছেন। তবে ৭২ রানে বাবরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তার ইনিংসটি রান আউটে কাটা পড়ে। বাবর সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন।

ওয়ানডেতে টানা চার সেঞ্চুরির রেকর্ড হাতছানি দিচ্ছিল তাকে। কিন্তু ৭৭ রানে আকিল হোসনকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর পাকিস্তানের ইনিংস তেমন বেগ পায়নি। রিজওয়ান ১৫, হারিস ৬, নওয়াজ ৩ রানে আউট হন। শেষ দিকে খুশদিল শাহ ও শাদাব খানের ২২ রানের দুটি ইনিংসে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউই ইনিংস লম্বা করতে পারেননি। কাইল মায়ার্স ৩৩, শামরাহ ব্রুকস ৪২ রান করেন। এর বাইরে তৃতীয় সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। বল হাতে পাকিস্তানের সেরা মোহাম্মদ নওয়াজ। বাঁহাতি স্পিনার ১০ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান। এছাড়া ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম