ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

একজন সাংবাদিক স্বাধীনভাবে সমাজকে পরিচালিত করতে বিরাট ভূমিকা রাখতে পারে

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২১,  4:08 PM

news image

কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সমাজের অনুচিত বিষয়গুলো তুলে আনা জরুরি। তবে বর্তমানে যে অসুস্থ প্রতিযোগিতা চলছে, তাতে অনেক সময় একটি প্রতিবেদনে সংশ্লিষ্টজন ক্ষতিগ্রস্তও হতে পারে। সেদিকে নজর দিতে হবে। এসব থেকে বের হয়ে ভালো প্রতিবেদন আরও বাড়াতে হবে। আজ রবিবার রাজধানী তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড আয়োজিত ‘অ্যাকশন এইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন নিউজ২৪’র সিনিয়র নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট, অ্যাকশন এইড’র ম্যানেজার নাজমুল আহসান প্রমুখ। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একজন সাংবাদিক স্বাধীনভাবে সমাজকে পরিচালিত করতে বিরাট ভূমিকা রাখতে পারে। সমাজে অনেক কিছু আছে, যা উঠে আসে না। পিছিয়ে থাকা মানুষগুলো নিজেদের কথাগুলো বলতে পারে না। সে কথাগুলোই উঠে আসে সাংবাদিকদের লেখার মধ্য দিয়ে। তিনি আরো বলেন, কাগজের প্রতিবেদন সমাজকে ভাবায়। ইতিবাচক পরিবর্তন আনে। এজন্য তরুণদের পুরস্কৃত করা ও উৎসাহ দেওয়া প্রয়োজন। আজকের এ আয়োজন তরুণ সাংবাদিকদের সেটিই করছে। গণমাধ্যমের বিকাশ হলেও অনেকে পেশাগতভাবে সাংবাদিকতায় এলেও লেখার মান ও বিস্তার ঘটছে না এবং রিপোর্ট বাড়ছে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আগে ছোটদের নিয়ে পত্রিকায় শিশুদের পাতা বের হতো, এখন সেটা হয় না। ছোটবেলায় শিশু পাতায় আমার লেখা প্রকাশ হওয়ায় আমার মধ্যে যে আত্মবিশ্বাস বেড়েছে, তা পরবর্তী জীবনে কাজে দিয়েছে। এটি শিশুর আত্মবিশ্বাস বিকশিত করে। তিনি ভালো প্রতিবেদন আরো বাড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এটিএন বাংলার মো. শরফুল আলম, বিটিভি’র মো. ইকবাল হোসেন ও সাংবাদিক সিরাতুল জান্নাত। এছাড়া নিউজ২৪’র কামরুজ্জামান বাবু, ডেইলি স্টারের নীলিমা জাহান, দৈনিক যুগান্তরের এম ইউসুফ আলী ও আইপিনিউজবিডি (অনলাইন)’র সতেজ চাকমাকে ফেলোশিপ দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম