ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এইচএসসি পরীক্ষার কারণে রাজধানী‌তে তীব্র যানজট

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৩,  11:10 AM

news image

আজ এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রথম দিন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যানজটের চিত্র দেখা যায়। সকাল থেকেই রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, বাংলামোটর, কাওরান বাজার, ফার্মগেট ও পান্থপথ এলাকা হয়ে নিউমার্কেট পর্যন্ত যানজট রয়েছে। ওইসব এলাকায় যানজটের কারণে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে সকাল থেকেই। এছাড়া রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকায়ও একই চিত্র দেখা গেছে। দীর্ঘ যানজটে অনেকেই পায়ে হেটে যাত্রা করেন তাদের গন্তব্যে। যাত্রীদের অভিযোগ, সড়কে চালকরা নিয়মশৃঙ্খলা না মানায় যানজট পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। যানজট মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদেরও। এক পধচারী বলেন, যে পরিমাণে গাড়ি সড়কে বেড়েছে তার যাত্রীদের তুলনায় অনেক বেশি। এসব গাড়ি একসঙ্গে চলাচলে পর্যাপ্ত সড়ক নেই। যেটুকু আছে সেখানেও সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে বছরের পর বছর। পথচারী কাউছার আলী বলেন, পাব‌লিক প‌রিবহ‌নের চে‌য়ে প্রাই‌ভেটকার বে‌শি। এ‌তেই বে‌শি যানজট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আরেক পথচারী অভিযোগ করে বলেন, এখনো রাজধানীর বিভিন্ন সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে। অথচ অধিকাংশ ভবনের ভেতরে সঠিক পার্কিংয়ের ব্যবস্থা নেই। এতেও যানজটের সৃষ্টি হচ্ছে। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকেই শিক্ষার্থী ও অফিসগামী মানুষের ভিড় বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে সড়কে বেড়েছে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি চাপ। ফলে আজ অন্যদিনের তুলনায় সকাল থেকেই যানজট একটু বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম