ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ রবিবার

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২২,  4:32 PM

news image

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী রবিবার প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানান। সাধারণত প্রতিবছর এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু করা হয়। তবে করোনার কারণে ২০২১ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে পরীক্ষা হয়।

সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা গত ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হয়। মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হয়। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম