ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ঋণখেলাপির কোনো সাংবিধানিক অধিকার থাকতে পারে না : হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২১,  2:22 PM

news image

ঋণখেলাপির সাংবিধানিক অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান আজ বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঋণখেলাপি হওয়ার কারণে মনোনয়ন বাতিল হওয়া মহিউদ্দিন সিদ্দিকী নামে ইউপি সদস্য প্রার্থীর রিটের শুনানিকালে আদালত এ মন্তব্য করেন। আদালতে মহিউদ্দিন সিদ্দিকীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল হোসাইন মোরশেদ বলেন, ‘মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে মহিউদ্দিন সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারছেন না। এতে তাঁর সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে।’ তখন আদালত বলেন, ‘ঋণখেলাপির কোনো সাংবিধানিক অধিকার থাকতে পারে না। নির্বাচনে অংশগ্রহণের এতই যখন ইচ্ছা, তাহলে নির্ধারিত সময়ের আইনে ঋণ পরিশোধ করা উচিত ছিল।’ আদালত বলেন, ‘ছোট হোক বড় হোক—আইন সবার জন্য সমান। একজনের জন্য আইনের ভুল ব্যাখ্যা দিতে পারি না। পরে আদালত মহিউদ্দিন সিদ্দিকীর রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।’ আগামী ১১ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন মহিউদ্দিন সিদ্দিকী। কিন্তু, ঋণখেলাপি হওয়ার কারণে ২৫ অক্টোবর তাঁর মনোনয়নপত্র বাতিল করে জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা ও নির্বাচনি আপিল কর্তৃপক্ষের কার্যালয়। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মহিউদ্দিন সিদ্দিকী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম