ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

উত্তর অঞ্চলের সুন্দরগঞ্জে ক্রমান্বয়ে বেড়েই চলেছে শীতের তীব্রতা

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২২,  3:27 PM

news image

উত্তর অঞ্চলের গাইবান্ধা জেলায় ক্রমান্বয়ে বড়েই চলেছে শীতের তীব্রতা।  কয়েক দিন থেকেই বইছে মৃদুল হাওয়া, সন্ধা নামার পরেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে  জনপদ। সকাল হলেও দিনের ১২/১টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।  শীতের তীব্রতার কারণে এখন সব শ্রেণীর মানুষ ভিড় করছে পুরাতন গরম কাপড়ের দোকানে। ফুটপাত থেকে শুরু করে মার্কেট গুলোতেও গরম কাপড়ের চাহিদা এখন অনেক বেশি।  তবে বেশি ভিড় দেখা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ফুটপাতের পুরনো শীতবস্ত্রের দোকানে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ফুটপাতের দোকানগুলোতে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন এসব মৌসুমি ব্যবসায়ীরা। 

শীতের হাত থেকে রক্ষা পেতে নিম্ন আয়ের মানুষরা ভিড় করছেন ফুটপাতের ঐ সব দোকানে। এসব ফুটপাতের প্রতিটি দোকানেই এখন শীতের পোশাকে ঠাসা, ২০-৩০ টাকা থেকে শুরু করে ৩০০শ টাকা পর্যন্ত দরের মধ্যে শীতবস্ত্র পাওয়া যাচ্ছে ঐ সকল দোকানগুলোতে।  পাশে মার্কেট থাকলেও কম দামের কারণে পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। এসব ফুটপাতের দোকানে মেয়েদের জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, ব্লেজার, লেদার জ্যাকেট, হাফ সোয়েটার-সহ সব ধরনের শীতের পোশাক। ফুটপাতের ঐসব দোকানে কম দামে মিলছে দেশি ও বিদেশী গরম কাপড়। দামে কিছুটা সস্তা হওয়ায় প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ ভিড় করছেন ঐ দোকানগুলোতে।  এসব দোকানে এর আগে ছুটে আসতেন অসহায় নিম্ন আয়ের গরিব মানুষেরা। তবে এখন ধনী-গরিব সবাই ছুটছে ফুটপাতের ঐ সকল দোকানগুলোতে।  পুরনো কাপড় কিন্তে দোকানে আসা আকবর আলী বলেন, সব ধরনের কাপড় এসব দোকানে পাওয়া যাচ্ছে। তবে গত বছরের চেয়ে এ বছর দাম অনেক বেশি।  প্রচন্ড এ শীতে শিশু ও বৃদ্ধা বয়সের মানুষ ঘর থেকে বাহির হতে পারছেন না, কয়েক দিন থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম