ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

উইন্ডিজ সফর থেকে ছিটকে গেলো সাইফউদ্দিন

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  2:04 PM

news image

প্রায় আট মাস পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন মিডিয়াম পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শুক্রবার (২৪ জুন) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল তার। কিন্তু বিমানে ওঠার এক দিন আগেই ছিটকে পড়লেন তিনি। পিঠের পুরোনো সমস্যার কারণে  উইন্ডিজের বিমান ধরা হলো না সাইফের। বৃহস্পতিবার (২৩ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক চিকিৎসক। তিনি বলেন, ‘সাইফউদ্দিন ম্যাচে বোলিংয়ের জন্য ফিট নন। পিঠের আগের সমস্যাটাই এখনও আছে। আমরা পুনরায় তাকে পর্যবেক্ষণ করব।

তারপর বোঝা যাবে ফিট হতে কতদিন লাগবে।’ দেশের জার্সিতে সবশেষ মাঠে নেমেছেন ২০২১ সালের অক্টোবরে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পান তিনি। ব্যাট হাতে ভালোই ছিলেন সাইফউদ্দিন। তবে বোলার সাইফউদ্দিন আনফিট হওয়ায় ছিটকে পড়লেন তিনি। মূলত বোলিংয়ের সময় পায়ের পাতায় ব্যথা অনুভব করায় তাকে আনফিট ঘোষণা করে মেডিকেল বিভাগ। বিষয়টি তারা টিম ম্যানেজমেন্টকেও জানিয়ে দিয়েছে। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালে সাইফউদ্দিনকে চট্টগ্রামে ডেকে পাঠিয়েছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সেখানে তার বোলিং দেখেন এই দক্ষিণ  আফ্রিকান কোচ। তারপরই ক্যারিবীয় সিরিজে রাখা হয় তাকে। কিন্তু হঠাৎ করে পুরোনো ব্যথা ওঠায় শেষ হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজে খেলার সম্ভাবনা। ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলের বাইরে ছিলেন সাইফউদ্দিন। খেলতে পারেননি বিপিএলও। ঢাকা লিগ দিয়ে ফিরেছেন ক্রিকেটে। দুর্দান্ত খেলে শেষ করেছেন ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম