ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

০৩ জুলাই, ২০২২,  6:28 PM

news image

শুরু থেকেই অনিশ্চিত ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি। শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ালেও বৃষ্টি মাঝ পথেই থামিয়ে দেয় দুই দলের লড়াইটি। ডোমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদেশ ১৩ ওভার ব্যাটিং করে ৮ ‍উইকেটে ১০৫ রান তোলার পর বৃষ্টি নামলে বন্ধ হয় ম্যাচ। এরপর খেলা আর নতুন করে শুরু হবে না জানিয়ে আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন। আজ একই মাঠে একই সময় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এদিকে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। গতকালকের মতো আজও বৃষ্টিতে ভেসে যেতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টি। বৃষ্টির সম্ভাবনা থাকলেও দ্বিতীয় ম্যাচ নিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে জুটি বাধেন মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়। মুনিম মাত্র ২ রান করেই সাজ ঘরে ফিরেন। প্রায় ৭ বছর পর টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া বিজয়ের ব্যাট থেকে আসে ১৬ রান। এছাড়া দলের পক্ষে সর্বোচ্চ ২৯ করেন সাকিব আল হাসান। লিটন দাস ৯, মাহমুদউল্লাহ ৮, আফিফ ০, সোহান ২৫ ও মেহেদি ১ রান করে আউট হন। এছাড়া নাসুম ৭  শরিফুল ০ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম