ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

উইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি রেখে ভারতের সিরিজ জয়

#

স্পোর্টস ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  11:35 AM

news image

দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাও দুরন্ত ছন্দে জিতে নিল ভারত। সেইসঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে পকেটে পুরে নিল রোহিত শর্মার দল। মূলত বোলাররাই এই সিরিজে নজর কেড়েছেন। বুধবার দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচ সেরাও হন তিনি। আহমেদাবাদে বুধবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৯৩ রান করতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৪৪ রানে জিতে ম্যাচের পাশাপাশি সিরিজও জিতে নিল ভারত। এদিকে, 

গত রোববারের পর বুধবারও জিতে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব নেয়ার পর প্রথম ওয়ানডে সিরিজে জয় পেলেন রোহিত শর্মা। নিঃসন্দেহে রোহিতের জন্য এটি বড় প্রাপ্তি। নতুন পালক যোগ হল অধিনায়ক রোহিতের মুকুটে। এর আগে প্রথম ওয়ানডে-তে যুজবেন্দ্র চাহাল ৪ উইকেট নিয়ে ভারতকে জিততে সাহায্য করেছিলেন। দ্বিতীয় ওয়ানডে-তে আবার প্রসিদ্ধ কৃষ্ণ ঝড়ে ভেঙে গেল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ৪ উইকেট নেন এই পেসার।  এছাড়া শার্দুল ঠাকুর নিয়েছেন ২টি উইকেট। আর মোহাম্মাদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও দীপক হুদা নিয়েছেন ১টি করে উইকেট। যার ফলে এদিন ফিফটির দেখাই পাননি কোনও ক্যারিবীয় ব্যাটার। সর্বোচ্চ ৪৪ রান আসে শামারহ ব্রুকসের ব্যাট থেকে। ৬৪ বল খেলে দুটি করে চার ও ছয়ের সাহায্যে ইনিংসটি গড়েন উইন্ডিজের এই মিডল অর্ডার। এছাড়া আকিল হোসেইন ৩৪, ওপেনার শাই হোপ ২৭, ওডেন স্মিথ ২৪ ও ব্রান্ডন কিং ১৮ রান করেন। এর আগে মাত্র ৪৩ রানেই অধিনায়ক রোহিত শর্মা (৫), রিশভ প্যান্ট (১৮) ও বিরাট কোহলিকে (১৮) হারিয়ে বিপাকে পড়ে ভারত। তবে কেএল রাহুল ও সূর্য্যকুমার যাদবের ব্যাটে চড়ে সোয়া দুইশ ছাড়ানো স্কোর পায় স্বাগতিকরা। নির্দিষ্ট ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রান করে ভারত। যাদব করেন সর্বোচ্চ ৬৪ রান। আর মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে রান আউট হন কেএল রাহুল। ৪৮ বলে ৪৯ করেন তিনি। তৃতীয় সর্বোচ্চ দীপক হুদার ২৯ এবং ওয়াশিংটন সুন্দর করেছেন ২৪ রান।  বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ওবং ওডেন স্মিথ ২টি করে উইকেট নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম