ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশেও মিরাজ

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২২,  8:02 PM

news image

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্য ২০২২ সালটা স্মরণীয় হয়ে থাকবে। দুদিন আগেই ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেন মিরাজ। এবার উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা করে নিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। উইজডেন যা একটি ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন। এটিকে ক্রিকেটের বাইবেল নামে ডাকা হয়, তারা তাদের বর্ষসেরা একাদশে বাংলাদেশের অলরাউন্ডার মিরাজকে বেছে নিয়েছে। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ক্রিকইনফো তাদের ওয়েবসাইটে সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করে। সেখানেও মিরাজ একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নেন। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার মিরাজ ওয়ানডের সেরা একাদশে জায়গা পেয়েছেন। এদিকে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে দুজন করে এবং দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে রয়েছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে অধিনায়ক করা হয়েছে এবং জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে ১২তম ব্যক্তি হিসেবে বেছে নেয়া হয়েছে।

উইজডেনের বর্ষসেরা পুরুষদের ওয়ানডে দল 

ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া), ইমাম-উল-হক (পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক) (পাকিস্তান), শ্রেয়াস আইয়ার (ভারত), টম ল্যাথাম (উইকেটরক্ষক) (নিউজিল্যান্ড), রাসি ভ্যান ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা), মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)। ১২তম ব্যক্তি: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম