ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ঈশ্বরদীতে পাওয়ারট্রলি-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০২২,  7:27 PM

news image

পাবনার ঈশ্বরদী উপজেলায় গরুবোঝাই পাওয়ারট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। রোববার রাত সাড়ে ৯টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন— নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে বাবলু (৩২) ও অটোরিকশাচালক পরাগ (৩৫)। আহতরা হলেন— নাটোর বড়াইগ্রামের গড়মাটি এলাকার মনছের মিস্ত্রির ছেলে শাহিন, একই এলাকার আমিন প্রামাণিকের ছেলে মহররম প্রামাণিক,

ঈশ্বরদী পৌর এলাকার আমবাগানের মৃত হামিদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম এবং একই এলাকার জ্যোৎস্না খাতুনের মাতা ডলি বেগম। গুরুতর আহত শাহীন ও ডলি বেগমকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ, মহররম প্রামাণিককে পাবনা জেনারেল হাসপাতালে এবং আনোয়ারা বেগমকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, পাবনা থেকে অটোরিকশা (পাবনা ফ-০২৬২) চালকসহ ছয়জন দাশুড়িয়ার দিকে আসছিলেন। এ সময় গরুবোঝাই পাওয়ার ট্রলির সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশা যাত্রী বাবলু ও চালক পরাগ মারা যায় এবং চারজন মারাত্মক আহত হন। পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. রেজাউল বাশার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে দাশুড়িয়ার হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। এ দুর্ঘটনার কারণে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে কিছুক্ষণ গাড়ি চলাচল বিঘ্নিত হয়। এর আগে গত ৬ জানুয়ারি একই এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম